Saturday, June 13, 2026

টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবে বিরাট কোহলি, রোহিত শর্মারা

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে (t-20 world cup) নতুন জার্সি পড়ে খেলতে নামবে ভারতীয় দল( india team)। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড(bcci)। ১৩ অক্টোবর নতুন জার্সির আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে বলে জানিয়েছে বিসিসিআই।

এদিন বিসিসিআই তাদের টুইটে বলেছে, “সেই মুহূর্তের জন্যই আমরা সবাই অপেক্ষা করছি! আসুন আমরা সবাই মিলে ১৩  অক্টোবরের অনুষ্ঠানে অংশ নিই। আপনি উত্তেজিত?”

ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট সরবরাহকারীর দায়িত্বে রয়েছে এমপিএল স্পোর্টস। তারা এই জায়িত্বে থাকবে ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ জার্সিও প্রস্তুত করছে এই সংস্থা। নেভি ব্লু রেট্রো জার্সিকে সরিয়ে নতুন এই জার্সিতে থাকবে নিল, সবুজ , সাদা ও লাল রঙের স্ট্রাইপ। ১৯৯২-এর বিশ্বকাপে এই জার্সিই পরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

এমপিএল স্পোর্টসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, এই প্রথম ভারতীয় ক্রিকেট ফ্যানেরা অফিসিয়াল টিম জার্সি সহজ দামে সংগ্রহ করতে পারবেন। মরুদেশে ১৮ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমবার এই জার্সি পরে মাঠে নামবেন বিরাট-রোহিতরা। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট ফ্যানেরা এবার তিন ধরণের জার্সি সংগ্রহ করতে পারবেন। সেগুলি হল ফ্যান জার্সি, প্লেয়ার্স এডিশন জার্সি ও বিরাট কোহলির ১৮ নম্বর লেখা জার্সি। এই জার্সির দাম শুরু হবে ১৭৯৯ টাকা থেকে।

২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে এই নতুন জার্সি পরে প্রথমবার খেলতে নামবেন বিরাট-রোহিত শর্মারা।

আরও পড়ুন:রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে রায় জানিয়ে দিল আদালত

advt 19

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...