Wednesday, March 11, 2026

পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি! তৃতীয়া থেকেই বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

পুজোতেও বৃষ্টি হাত থেকে রেহাই নেই। ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, অর্থ্যাৎ শুক্রবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও অষ্টমী থেকে দশমীতে কলকাতা -সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:১৬ দিনের লম্বা ছুটি, পুজো মরসুমে খুশিতে সরকারি কর্মচারীরা

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে ভারী বৃষ্টিপাত, এমনকি ঘূর্ণিঝড়ের মুখেও পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলি। আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তা ৪ থেকে ৫ দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে পৌঁছবে। তবে চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা অনুভূত হবে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

তৃতীয়া পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পুজোর শুরুতে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজলেও শেষের দিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

 

spot_img

Related articles

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...