Friday, June 12, 2026

৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স

Date:

Share post:

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স। বিডে সর্বোচ্চ দর হাকিয়ে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করতে এগিয়ে গেল টাটা সন্স। এয়ার ইন্ডিয়া কেনার জন্য অন্য সংস্থার পাশাপাশি টাটার তরফেও দরপত্র জমা দেওয়া হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ দর দিয়েছে টাটা গোষ্ঠী। তারা ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে। ৩০ দিনের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।৬৮ বছর পর ফের তাদের হাতে এয়ার ইন্ডিয়া।

এদিকে, এয়ার ইন্ডিয়া ফের টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণে আসার পরপরই টুইট করেছেন রতন টাটা। তিনি এদিন টুইটে লিখেছেন, ‘ওয়েল কাম ব্যাক এয়ার ইন্ডিয়া।’ ১৯৩২ সালে টাটা গোষ্ঠীর হাত ধরেই শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে যা নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া।

advt 19

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...