Thursday, June 11, 2026

চিন্তার কারণ : কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ একাধিক জেলায় বাড়ছে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া

Date:

Share post:

উৎসবের মরসুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। সঙ্গে ডেঙ্গু এবং ম্যালেরিয়া। রাজ্যের একাধিক জেলায় বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর গলায় তা নিয়ে উদ্বেগও শোনা গেল। এদিন জেলাগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন মুখ্যসচিব।

গত দু’সপ্তাহ ধরে উল্লেখযোগ্য হারে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এছাড়া এই প্রথম বাঁকুড়াতেও ধরা পড়েছে ডেঙ্গু। অন্যদিকে করোনা সংক্রমণ বাড়ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে একাধিক জেলা প্রশাসনকে মুখ্যসচিব নির্দেশ দেন যাতে পুজোর সময় কোনও ভাবেই নিয়ম শিথিল না করা হয়। দ্বিবেদী আরও জানান, “পুজোর জন্য যে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, তা মানতেই হবে। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে যা যা ব্যবস্থা নেওয়ার তা জেলাগুলিকেই নিতে হবে।”

আরও পড়ুন-প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ছাড়াই লেনদেনের সুবিধা, অভিনব উদ্যোগ রিজার্ভ ব্যাংকের

এদিন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার দাপট বাড়ার প্রসঙ্গে মুখ্যসচিব বলেন,”কলকাতা, উত্তর ২৪ পরগনা লাগোয়া পুর এলাকাগুলিতে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ। এখানেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।”

advt 19

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...