Wednesday, April 8, 2026

রক্তদান শিবিরের পাশাপাশি ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের সাহায্যে এগিয়ে এল কলেজ স্কোয়ার পুজো কমিটি

Date:

Share post:

প্রাক-প্লাটিনাম জয়ন্তী বর্ষে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের উপহার সামগ্রী প্রদান কর্মসূচি।

উৎসবের মরসুমে রক্তের যোগান সঠিক রাখতে, সামাজিক দায়বদ্ধতা থেকে কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে কোভিড বিধি মেনে সুষ্ঠ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির রক্তদান শিবির। এই শিবিরে তরুণ তুর্কি যুবক-যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে অনেকেই আবার প্রথমবারের রক্তদাতা। সামাজিক সচেতনতা এবং দায়বদ্ধতা যে পুজো কমিটিগুলির কর্তব্যের মধ্যে পড়ে, তা আবার মনে করিয়ে দিল কলকাতার এই ঐতিহ্যশালী পুজো।

অন্যদিকে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো কে কেন্দ্র করে কলকাতা যখন আলোক সজ্জায় আলোকিত হয়ে উঠছে, তখনই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি উদ্যোগ নিয়ে পৌঁছে গিয়েছিলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এ প্রত্যন্ত গ্রামে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে।

প্রায় ১৭০ টি শিশুর হাতে নতুন জামা কাপড় সঙ্গে ১০০ জন শিশুর জন্য গুঁড়ো দুধের প্যাকেট সহ ম্যাগি, কেক, বিস্কুট, গায়ে মাখার সাবান, ক্রীড়া সামগ্রী হিসেবে কিছু ফুটবল, দাবা, ফ্লাইং ডিস, ব্যাডমিন্টন এর র‌্যাকেট ইত্যাদি তুলে দেওয়া হয়।এছাড়াও ৭০ জন মহিলা দের জন্য শাড়ি এবং ১০০ জন পুরুষ-মহিলা নির্বিশেষে ছাতাও তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এই বছর তাদের থিম, “আঁধার কাটিয়ে, বাজল তোমার আলোর বেনু।” গতকাল এই পুজোর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সৌগত রায়, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, শিখা মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

advt 19

 

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...