Saturday, June 13, 2026

চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ মুম্বইয়ে, গ্রেফতার ৪ দুষ্কৃতী

Date:

Share post:

চলন্ত ট্রেনের মত এই মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল আট দুষ্কৃতীদের(Criminals) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বইয়ে(Mumbai)। ইতিমধ্যে এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক আরও ৪ জনের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, লখনউ-মুম্বইগামী(lakhnow to Mumbai) পুষ্পক এক্সপ্রেসে আচমকাই উঠে আসে দুষ্কৃতীরা। ট্রেনটি ইগতাপুরী নামের এক হল্ট স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সেই সুযোগেই জোর করে ট্রেনের কামরায় ঢুকে পড়ে অভিযুক্তরা। শুরু হয় লুঠতরাজ। অন্তত ২০ জনের কাছ থেকে ছিনতাই করে ওই ৮ দুষ্কৃতী। যাত্রীরা জানিয়েছে, তাদের প্রত্যেকের কাছে ধারাল অস্ত্রশস্ত্র ছিল। ৫ জন যাত্রী সেই অস্ত্রের আঘাতে ঘায়েলও হয়। এরপরই কামরায় থাকা এক তিরিশোর্ধ্ব মহিলার উপরে চড়াও হয় তারা। প্রায় আধঘণ্টা ধরে তার উপরে যৌন নির্যাতন চালায়। একে একে ওই মহিলাকে ধর্ষণ করে তারা। ততক্ষণে ট্রেন কাসারা স্টেশনে পৌঁছতেই যাত্রীরা দ্রুত অ্যালার্ম চেন টেনে ধরে। দ্রুত সেখানে হাজির হয় জিআরপি।

আরও পড়ুন:একটি নামী অনলাইন শিক্ষাদান সংস্থার বিজ্ঞাপন থেকে সরানো হলো শাহরুখকে

কাসারা স্টেশন থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার হয় আরও দু’জন। বাকি অভিযুক্তরা এখনও গাঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ।

advt 19

 

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...