Saturday, April 4, 2026

মণ্ডপসজ্জায় জুতো ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে’,পুজো কমিটিকে আইনি নোটিস

Date:

Share post:

ইস্যু কৃষক আন্দোলন। তাকে মাথায় রেখেই জুতো, চটি দিয়ে সেজে উঠেছে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির মণ্ডপ। আর তাতেই বিপত্তি। একাংশের অভিযোগ জুতো ব্যবহারে মণ্ডপ সজ্জায়  ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। শুধু এখানেই শেষ নয়। এই অভিযোগ এনে রীতিমত পুজো কমিটির বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে।এমনকী এনিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন রাহ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikary)।

আরও পড়ুন:বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

দীর্ঘদিন বাদে এই ট্রাক্টরের যুগে এ দেশ রক্তঝরা এক লড়াই চাক্ষুষ করছে। সাক্ষী হয়েছে লখিমপুরের মর্মান্তিক ঘটনারও। আর সেই প্রেক্ষাপটেই মণ্ডপের দেওয়াল লিখন, “মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো।” যা বাস্তবে শাসকদের কঙ্কালসার চেহারাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তাই বাংলার সীমানা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই পুজো। কিষান মোর্চার সদস্যরাও আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই পুজোর থিমকে। এসেছে লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষকদের উপর গাড়ি চাপা দেওয়ার ঘটনার দৃশ্যায়নও।

কিন্তু এহেন ঐতিহাসিক থিম ফুটিয়ে ওঠাতেই জুতো, চটির ব্যাবহার করা হয়েছে। যাতে আপত্তি তুলেছেন আইনজীবী পৃথ্বীবিজয় দাস। নোটিসে তিনি লিখেছেন,”আমি একজন সনাতন হিন্দু। জুতো দিয়ে মণ্ডপ সাজানোর পরিকল্পনা মেনে নিতে পারছি না। এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।” মণ্ডপ থেকে জুতো সরানো না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে চিঠিতে। পুজো কমিটি জানিয়েছে, ওই নোটিস জবাব আইনি পথে দেওয়া হবে। ভেবেচিন্তেই এমন থিম বাছা হয়েছে।

অন্যদিকে গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) টুইটে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, দমদম পার্কের দুর্গাপুজো মণ্ডপ জুতো দিয়ে সাজানো হয়েছে। শিল্পের স্বাধীনতার নামে এই ধরনের জঘন্য কাজ সহ্য করা হবে না। এ ব্যাপারে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে আবেদন করেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়ে লিখেছেন, ”ষষ্ঠীর আগে মণ্ডপ থেকে জুতো সরিয়ে দিতে বাধ্য করা হোক উদ্যোক্তাদের। এব্যাপারে এগিয়ে বাংলার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের হস্তক্ষেপের আর্জি করছি।”
advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...