Thursday, April 9, 2026

দিনহাটার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তি, ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিক্ষোভ-অশান্তি। দিনহাটা এসডিও অফিসে শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashoke Mondal)। বিজেপি (BJP) প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে। পাল্টা বিজেপিও জয় শ্রীরাম ধ্বনি দেয়।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনহাটায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপি প্রার্থী হিসেবে অশোক মণ্ডলের নাম ঘোষনা করে। উপনির্বাচনে শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এদিন সকালে নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) সঙ্গে নিয়ে দিনহাটা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মনোনয়ন জমা দিতে যান। দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান অনেকেই।

আরও পড়ুন- পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী

advt 19

 

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...