Tuesday, April 7, 2026

‘অনেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন’, বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাঙন অব্যহত গেরুয়া শিবিরে। কর্মী থেকে শুরু করে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক হেভিওয়েট নেতা-বিধায়করা। সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন সব্যসাচী দত্ত। এই পরিস্থিতিতে মধ্যে বাবুল-সব্যসাচীর পর এবার বিজেপিতে আরও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তাহলে কী এবার বড় ভাঙন ধরবে বিজেপিতে?‌ এই প্রশ্নের উত্তরে শনিবার ফিরহাদ হাকিম বলেন, ‘‌বিজেপির আরও অনেক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। আমাদের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। অভিষেকের কাছে পাঠিয়ে দিয়েছি। অভিষেক ঠিক করবে, কবে কাকে দলে নেওয়া হবে।’‌ রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের আগে ফিরহাদের এই মন্তব্যে যে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে তুলবে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদিও প্রকাশ্যে অস্বস্তির কথা মানছেন না গেরুয়া শিবিরের নেতারা।

আরও পড়ুন- লখিমপুর হিংসা: গ্রেফতার না আটক? মন্ত্রীপুত্রকে নিয়ে দিনভর নাটক যোগীর পুলিশের

 

advt 19

 

 

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...