Thursday, June 25, 2026

চূড়ান্ত নাটক! ছাত্র আন্দোলনের জেরে মাঝরাতে রাস্তায় ছুটলেন আরজি করের অধ্যক্ষ

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলন ঘিরে রাতভর চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল শ্যামবাজার (Syambazar) এলাকা। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এবং একাধিক দাবিতে গত পাঁচদিন ধরে অনশন-আন্দোলন করছেন কলেজের পড়ুয়ারা। শনিবার সকাল ১১টা থেকে তাঁরা অধ্যক্ষ ও সুপারকে ঘেরাও শুরু করেন। ভোর ৫টা নাগাদ অধ্যক্ষ তাঁর ঘর থেকে বেরিয়ে ছুটতে শুরু করেন। পিছনে স্লোগান দিতে দিতে তাড়া করেন আরজি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) আন্দোলনরত পড়ুয়ারা। ছুটতে ছুটতে রাজা বীরেন্দ্র স্ট্রিটে ঢুকে পড়েন অধ্যক্ষ। সেখানেও পৌঁছে তাঁকে ঘিরে ধরেন পড়ুয়ারা।প্রায় ২০ মিনিট ধরে টানাপোড়েনের পরে শেষে উল্টোডাঙা ট্রাফিক গার্ডের (Ultadanga Traffic Gaurd) কর্তব্যরত পুলিশকর্মীরা অধ্যক্ষকে উদ্ধার করেন।

শনিবার থেকেই অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের গোলমাল তীব্র আকার নিয়েছে। একটি ভিডিও দেখিয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন অধ্যক্ষ। তার জেরে তাঁর ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। এরইমধ্যে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন ও হাউস স্টাফদের একাংশ। তার জেরে, হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের একাংশের এই গোলমালের জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন:কেক কেটে জেলে জন্মদিন পালন দুষ্কৃতীর, সাসপেন্ড জেলার

advt 19

 

 

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...