Saturday, June 20, 2026

উৎসবের দিনে আলোর খোঁজ দিতে নবনীড় বৃদ্ধাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মহালয়ার পর থেকেই কার্যত শুরু হয়ে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। আজ, মহাপঞ্চমী। আট থেকে আশি, মায়ের আগমনী বার্তা পেয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে বাঙালি।

কিন্তু এই উৎসবের দিনেও বড় অসহায় তাঁরা। ছেলে-মেয়ে, আত্মীয়-পরিজন,পরিবার সবকিছু থেকেও যে তাঁদের কিছুই নেই। প্রিয়জনদের ছেড়ে আজ তাঁরা অনেক দূরে। উৎসবের কোলাহল, আলো কিছুই পৌঁছয় না তাঁদের কাছে। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে যেন তাঁরা শেষ দিনটির অপেক্ষার প্রহর গুনছেন। দুর্গা পুজোর চারটি দিন তাঁদের কাছে বছরের আর পাঁচটা দিনের মতোই। শুধু। নীরবতা।

বৃদ্ধাশ্রমের সেই “অসহায়” আবাসিকদের জীবনেও আলোর জ্যোতি পৌঁছে দিতে প্রতিবছর পুজোর সময় কিছু উপহার নিয়ে তাঁদের দরবারে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও চেতলার সেই “নবনীড়” (Nabanir) বৃদ্ধাশ্রমে (Old Age Home) যাবেন মুখ্যমন্ত্রী (CM)। নবনীড়ের আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। সকলের খবর নেবেন। স্বাস্থ্যের খোঁজ নেবেন। গল্প করবেন।

গতবছর রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে গিয়ে গান পরিবেশন করেন। এমন আন্তরিকতায় আবাসিকদের মন ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও এখানে সময় কাটাতে পেরে খুব আনন্দিত বোধ করেছিলেন।

অষ্টমীর দিন আবাসিকদের জন্যে ভোগের আয়োজন করতেও নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার ফের নবনীড়ের আবাসিকদের সঙ্গে পুজোর আড্ডা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:চূড়ান্ত নাটক! ছাত্র আন্দোলনের জেরে মাঝরাতে রাস্তায় ছুটলেন আরজি করের অধ্যক্ষ

advt 19

 

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...