Saturday, June 20, 2026

লক্ষ্য গোয়া, এবার তৃণমূল পাশে পেলো নাফিসা-লাকি আলিকে

Date:

Share post:

লক্ষ্য দিল্লি। সেই লক্ষ্যে তৃণমূলের টার্গেট এবার গোয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, সব সিদ্ধান্ত চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে গোয়ায় আসন্ন বাইশের বিধানসভা ভোটে লড়বে তৃণমূল। তবে ৪০ আসনের গোয়াতে কটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে খবর।

ইতিমধ্যেই, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেইরো (Former Goa CM Luizinho Faleiro) সহ আরও কয়েকজন কংগ্রেস নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ায় তৃণমূলের সংগঠনকে আরও জোরদার করতে যাতায়াত শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই গোয়ায় পাঠানো হয়েছে সুখেন্দুশেখর রায়, প্রসূন বন্দোপাধ্যায়, ডেরেক ও’ ব্রায়েন, মনোজ তিওয়ারি, অভিনেতা সোহম চক্রবর্তীদের।

তৃণমূল সূত্রের খবর, গোয়ার অভিনেত্রী, সংগীতশিল্পী, খেলোয়াড়-সহ বিশিষ্ট ব্যক্তিরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যেই বিখ্যাত গায়ক লাকি আলি ও প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলির সঙ্গে বেশ কিছু সময় বৈঠক সেরেছেন ডেরেক ও’ ব্রায়েন। সেইসঙ্গে গোয়া নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানান তিনি। সব কিছু শুনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসন্ন গোয়া নির্বাচনে লড়াই করার ভাবনা কে স্বাগত জানান এই বিখ্যাত গায়ক ও সাঁতারু। অভিনেত্রী বলেন, ‘আমি খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গোয়া নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। গোয়ার উন্নয়নে বিশেষ নজর দেওয়া দরকার। এখানকার মানুষের এটা অধিকার।’ তৃণমূলের দাবি, গোয়ায় বিজেপি বিরোধী হাওয়া বইছে। তাই সেরাজ্যে যথেষ্ট সম্ভাবনা দেখছে তাঁরা।

আরও পড়ুন- বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মহারাজ

advt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...