Sunday, May 31, 2026

ফের আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস, চার উইকেটে হারাল দিল্লিকে

Date:

Share post:

ফের আইপিএলের( ipl) ফাইনালে চেন্নাই সুপার কিংস( csk)। এদিন দিল্লি ক‍্যাপিটালসকে(delhi capitals) ৪ উইকেটে হারিয়ে নবমবার আইপিএলের ফাইনালে উঠল মহেন্দ্র সিং ধোনির সিএসকে। তিন বলে মাত্র চার রান দরকার ছিল সিএসকের। পরের বলেই চার মেরে খেলা শেষ করেন ফিনিশার ধোনি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাটিং পৃথ্বী শাহ এবং ঋষভ পন্থ। ৬০ রান করেন পৃথ্বী। ৫১ রানে অপরাজিত পন্থ। ৭ রান করেন শিখর ধাওয়ান। ৩৭ রান করেন হিটম‍্যায়ার। সিএসকের হয়ে দুটি উইকেট নেন হ‍্যাজলউড। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, মইন আলি এবং ডি জে ব্রাভো।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় সিএসকে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত লড়াই করেন রুতুরাজ গায়কোয়াড এবং রবীন উথাপ্পা। ১৮ রান করে অপরাজিত ধোনি। দিল্লির হয়ে তিন উইকেট নেন টম কুরান। একটি করে উইকেট নেন আনরিচ নর্টজে এবং আভেশ খান।

আরও পড়ুন:বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মহারাজ

advt 19

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...