Wednesday, April 1, 2026

ডায়মন্ড হারবারের মানুষকে পুজো উপহার পাঠালেন সাংসদ অভিষেক

Date:

Share post:

উৎসবের মরশুমে “কল্পতরু” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের গরিব, অসহায়, দুঃস্থ মানুষদের জন্য জন্য পুজো উপহার পাঠালেন অভিষেক।

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভায় তাঁর প্রতিনিধিদের উপস্থিতে গরিব মানুষের হাতে নতুন জামা-কাপড় তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের প্রায় দেড় লক্ষ মানুষের কাছে প্রিয় সাংসদের এই শারদীয়া উপহার পৌঁছে গিয়েছে।

আরও পুড়ুন- পুজোয় বাড়ি থেকেই নজরদারি মুখ্যমন্ত্রীর, প্রতিদিন নবান্নে মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব

ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে তৃণমূল আয়োজিত এই পুজো “উপহার” প্রদান অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক এবং পুর এলাকার বাসিন্দাদের হাতেও উপহার তুলে দিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। লোকসভার অন্যান্য বিধানসভার পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার ২০ হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে অভিষেকের উপহার।

advt 19

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...