Thursday, June 18, 2026

পুজোয় বাড়ি থেকেই নজরদারি মুখ্যমন্ত্রীর, প্রতিদিন নবান্নে মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব

Date:

Share post:

রাজ্য ও শহরজুড়ে মহামারির প্রকোপ কার্যত নেই বললেই চলে। ফলে পঞ্চমী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে ভিড়। কিন্তু সতর্ক প্রশাসন। সরকারের বক্তব্য, উৎসবের দিনগুলিতে আনন্দ করুন সতর্ক হয়ে, সুরক্ষা নিয়ে। শুধু মহামারি নয়, নাশকতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন।

ইতিমধ্যেই নবান্নের তরফে পুজোর ক’দিন জেলা প্রশাসনকে সতর্ক ও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। একইসঙ্গে কোভিড বিধির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশিকা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

উৎসবের দিনগুলিতে কোনওরকম ঢিলেমি করতে রাজি নয় প্রশাসন। তাই পুজোর দিনগুলোতে রাজ্য সরকারি ছুটি থাকলেও প্রতিদিন নবান্নে আসবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। নবান্ন থেকেই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখবেন তাঁরা।

একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। আর কালীঘাটের বাড়ি থেকেই সর্বক্ষণ মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advt 19

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...