Friday, April 3, 2026

শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি কেন্দ্রের, চূড়ান্ত ছাড়পত্র দেবে DCGI

Date:

Share post:

এবার শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি দিল কেন্দ্র।২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের (Bharat Biotac) কোভ্যাক্সিনের (Covaccine) ব্যবহারে অনুমোদন দিল কোভিড (Covid)19 সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি। কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্রের সুপারিশ ডিসিজিআই-এর কাছে পাঠিয়েছে এক্সপার্ট কমিটি। তারাই চূড়ান্ত ছাড়পত্র দেবে।

১৮ বছরের কম বয়সের শিশু-কিশোরদের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ করেছে ভারত বায়োটেক। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য এক্সপার্ট কমিটিতে পাঠানো হয়। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার চূড়ান্ত ছাড়পত্রের জন্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (DCGI)-এর কাছে জমা দিয়েছে সুপারিশ এক্সপার্ট কমিটি।

এক বিবৃতিতে সাবজেক্ট এক্সপার্ট কমিটি জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সের শিশু ও কিশোরদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ওই ভ্যাকসিনের ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে তারা।

এই ট্রায়ালে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি। উৎসবের পর এই সব জায়গায় স্কুল খোলার তোড়জোড় শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণ হয়ে গেলে তা বেশ খানিকটা স্বস্তি দেবে অভিভাবকদের।

আরও পড়ুন:ঠাকুর তো দেখতে বেরোবেন, কোথায় করবেন গাড়ি পার্কিং?

advt 19

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...