Tuesday, June 23, 2026

৭ মাস পরে দেশের সংক্রমণ ১৫ হাজারের নীচে, কমল দৈনিক মৃত্যুও

Date:

Share post:

উৎসব মরসুমে  রেকর্ড! সাত মাস পর ১৫ হাজারের নীচে নামল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৩১৩। অন্যদিকে, অনেকটাই কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮১।

আরও পড়ুন:নবান্নের ১৪ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

গত ৩ মার্চ দেশে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৯৮৯ জন। তার পর থেকেই বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা। মে মাসে শুরুতে লাগামছাড়া হারে বাড়ছিল দশের দৈনিক সংক্রমণ। তার পর তা কমতে শুরু করে। এবং ১২ অক্টোবর তা ১৫ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার ৯২০ জন। মোট আক্রান্তের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে ভারত। প্রথম আমেরিকা এবং তৃতীয় ব্রাজিল।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৯৬৩ জনের।

উৎসবের মরসুম শুরু থেকেই অনেকটাই কমেছে দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা। আক্রান্ত কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১২ হাজার ৪৪৭। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৯০০ জন। তবে রাজ্যের করোনা সংক্রমণের হার নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। করোনা বিধিনিষেধ শিকেয় তুলে যেভাবে হুড়মুড়িয়ে প্যান্ডালে ভিড় জমাচ্ছে মানুষ, তাতে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। তাঁদের আশঙ্কা পুজোর এই কটা দিন তৃতীয় ঢেউকে যেন লাগামছাড়া না করে তোলে।
advt 19

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...