Saturday, March 14, 2026

বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা

Date:

Share post:

বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা-সহ নানা সামগ্রী এবারের মূল আকর্ষণ ফালাকাটা কলেজপাড়ার পুজোর। এবারের পুজোয় বাঁশের তৈরি একটি আস্ত ট্রেন ছুটবে ফালাকাটা শহরের কলেজপাড়ার মণ্ডপের ট্র্যাক ধরে। শুধু তাই নয়, আওয়াজ করে বাঁশের তৈরি হেলিকপ্টারও উড়বে এই মণ্ডপে।

আরও পড়ুন: বাংলায় দশভূজা হলেও ত্রিপুরার রাজবাড়ির দেবী দুর্গা দ্বিভুজা

ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজোর এবারে ৪৫ তম বর্ষ। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবই সুনিপুণ বাঁশের কারুকাজে তৈরি করা হয়েছে। প্রতি বছরই বড় বাজেটের থিম পুজো করে জেলায় সাড়া ফেলেছে কলেজপাড়া। শুধু চলন্ত ট্রেনই নয়, সিগন্যালিং ব্যবস্থা-সহ একটি রেল স্টেশনও তৈরি করা হয়েছে বাঁশের কারুকার্যে।

আরও পড়ুন: এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে RSS! কী বলছেন ভাগবত?

দেখা যাবে বাঁশের তৈরি সাইকেল ও টোটো সহ বিভিন্ন যানবাহনও। এদিকে আলোকসজ্জাতেও থাকছে বাঁশের কাঠামোয় তৈরি অসংখ্য হ্যাজাক। থিমের সঙ্গে সামঞ্জস্যত রেখে মণ্ডপসজ্জায় দেখা যাবে গ্রামবাংলার বাঁশের অনেক কাজের নমুনাও। এই পুজো এবার বিশ্ব বাংলা জেলার সেরা পুজোর অন্যতম।

advt 19

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...