Tuesday, June 9, 2026

রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ। এবার পুজোর দিনগুলিতে আপনার পছন্দের পদ সরাসরি পৌঁছে যাবে আপনার দরজায়। একেবারে রাজ্য সরকারি উদ্যোগে গুণমান সম্পন্ন মুখরোচক খাবার।

শুধু অর্ডার করুন। এবার পুজোয় বাড়ি বসে কলকাতার নামী-দামী ৭টি রেস্তোরাঁর বাঙালি কুইজিন একদম আপনার হাতে চলে আসছে পুজোর ৫ দিন ধরে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ।

রকমারি খাবারের স্বাদ নিতে যা করতে হবে আপনাকে…

এবার পুজোয় প্রথমবার, ফোন বা হোয়াটস অ্যাপ করে বাড়িতে আনিয়ে নিন পছন্দের বাঙালি খাবার। এর আগে মহালয়া ও রথের দিন পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু তা ছিল মাত্র এক দিনের। এবার একটানা ৫দিন। ষষ্ঠী থেকে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে শর্ত একটাই, পরের দিনের দুপুরের জন্য আগের দিন রাত ৯ টার মধ্যে এবং রাতে খাবার চাইলে সেদিন সকাল ১০টার মধ্যে জানতে হবে।

নম্বর: ৯১৬৩৩২৩৫৫৬/৯১৬৩৩১২৮০৮/৮১৭০৮৮৭৯৪১ এবং ৬২৯০২২৫৮৫৯। যেহেতু ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে গেছে তাই এই প্রতিবেদনে অষ্টমীর রাত থেকে কী কী পাবেন জানানো হল।

(১) অষ্টমী: খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি পান। দাম ২৫০ টাকা।

(৩) নবমী: সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ ফ্রাই, কচি পাঁঠার ঝোল, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি পান। দাম পড়বে ৪২৫ টাকা।

(৪) দশমী: মেনু নবমীর মতই। তবে শেষ পাতে থাকছে মিষ্টি চমক। ৩৫০ টাকার এই প্লেটে মিষ্টি হিসেবে পাবেন ১ পিস শক্তিগড়ের ল্যাংচা, রানাঘটের পান্তুয়া, বাংলার রসগোল্লা এবং ১০০ গ্রাম করে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা।

আরও পড়ুন- পুজোয় “মমতাময়ী” ক্যান্টিনে নিখরচায় অসহায়দের জন্য পেটপুরে মাংস-ভাতের আয়োজন তৃণমূল নেতার

advt 19

 

 

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...