Thursday, June 25, 2026

ষষ্ঠীর সন্ধ্যায় ‘কলকাতাশ্রী’ বিজয়ীদের নাম ঘোষণা

Date:

Share post:

ষষ্ঠীর সন্ধ্যায় ‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হল৷ সোমবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার এই ঘোষণা করেন। চলতি বছরে প্রথমে মোট ১০০টি পুজোকে এই প্রতিযোগিতার তালিকায় রাখা হয়েছিল। পরে আরও ৫টি পুজোকে তালিকাভুক্ত করা হয়। যদিও ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত চেতলা অগ্রনী, ত্রিধারা এবং ৯৫ পল্লী এই প্রতিযোগিতার আওতাভুক্ত ছিল।

আরও পড়ুন:পুজোর মধ্যেই ফের উত্তরবঙ্গে লম্বা সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়

এ বছর বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন-

◾সেরার সেরা সমাজকল্যাণ পুজো

১) সুরুচি সংঘ
২) টালা প্রত্যয়
৩) নাকতলা উদয়ন সংঘ
৪) বেলেঘাটা ৩৩ পল্লী

◾সেরা সমাজ কল্যাণ বিষয়ক পুজো

১) রাজডাঙ্গা নবোদয় সংঘ
২) টালা বারোয়ারি
৩) খিদিরপুর পল্লী শারদীয়া
৪) বকুলবাগান সার্বজনীন

◾সেরা পরিবেশ

১) ভবানীপুর দুর্গোৎসব
২) অজয় সংহতি
৩) ২৫ পল্লী খিদিরপুর
৪) প্রিয়নাথ মল্লিক রোড

◾সেরা সাংগঠনিক পুজো

১) বেহালা নতুন দল
২) ভবানীপুর ৭৫ পল্লী
৩) অবসর সর্বজনীন
৪) সমাজসেবী সংঘ

◾সেরা সমাজসচেতন পুজো

১) হিন্দুস্থান পার্ক
২) কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট
৩) বালিগঞ্জ কালচারাল

২০১১ সাল থেকে এই কলকাতাশ্রী প্রতিযোগিতা হয়ে আসছে৷ প্রতি বিভাগে মোট ৪টি করে পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। বিজয়ী পুজো ৫০ হাজার টাকা করে পুরস্কার পায়। বিজয়ীদের পুরস্কৃত করে সিইএসসি।
advt 19

 

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...