Tuesday, March 31, 2026

কলকাতার বুর্জ খালিফার আলো চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, দায়ের হল অভিযোগ

Date:

Share post:

দুবাইয়ের (Dubai) বুর্জ খালিফা নয় কলকাতার (Kolkata) বুর্জ খালিফার (Burj Khalifa) আলো চোখ ধাঁধাচ্ছে পাইলটদের। এবার কলকাতার মূল আকর্ষণ শ্রীভূমি (Sreebhumi) স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। এখানে বুর্জ খালিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এই বুর্জ খালিফার লেজার লাইটের জন্য বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে বলেই জানা যাচ্ছে। তিনটি আলাদা বিমান সংস্থার পাইলটদের তরফে সোমবার এটিসিতে এ বিষয়ে অভিযোগও জানানো হয়েছে। একাধিক সমস্যার কথা ভেবে মণ্ডপের লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন-শাহর মুখে মোদির প্রশংসা, ‘রসিকতা’ বলে মন্তব্য মার্টিনা নাভ্রাতিলোভার

সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিমান অবতরণের সময় শ্রীভূমির পুজো মণ্ডপে ব্যবহার করা স্পট লাইটের আলো পাইলটদের অসুবিধার সৃষ্টি করে। এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই তিনটে আলাদা বেসরকারি বিমান সংস্থার পাইলটের তরফে অভিযোগ জমা পড়ে এয়ার ট্র্যাফিকে। এরপরই থানায় ই-মেইল মারফত অভিযোগ জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বই, উৎসব সংখ্যা রেকর্ড বিক্রি

কলকাতার পুজোর (Durga Puja) অন্যতম সেরা আকর্ষণ শ্রীভূমি। প্রতিবারই সেখানে নতুন কিছু হয়। এর আগে সেখানে বাহুবলীর সেট এবং কেদারনাথের থিম করা হয়েছিল। আর এবার ১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা দেখতে প্রতিপদের রাত থেকেই ভিড় জমাচ্ছে আমজনতা। লেজার শো আর আরবীয় গানের ছন্দে রীতিমতো জমে উঠেছে পরিবেশ। কিন্তু সপ্তমী থেকে তা বন্ধ।

advt 19

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...