Wednesday, March 25, 2026

এবার বেলুড়ে পূজিত ৫ বছরের “কুমারী” শরণ্যা

Date:

Share post:

নিজেদের চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে আজ, বুধবার সকালে মহাষ্টমীর মঙ্গলারতির আয়োজন করা হয়। এরপর শুরু হয় মহাষ্টমীর পুজো। ঠিক সকাল ৯টায় শুরু হয় কুমারী পুজো। এবারের বেলুড়ে কুমারী রূপে পূজিত হচ্ছেন বাবা সোমশেখর চক্রবর্তী এবং মা শ্বেতশ্রী চক্রবর্তীর কন্যা শরণ্যা চক্রবর্তী।

ট্র্যাডিশন মেনে মঠ সন্ন্যাসীদের কোলে চেপে মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা। বছর পাঁচেকের ওই কুমারীকে উমা জ্ঞানে পুজো করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।

আরও পড়ুন: মহা অষ্টমীতে কী কী করবেন? জেনে নিন

উল্লেখ্য, ১৯০১ সালে বেলুড় মঠে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ শ্রীমা সারদার উপস্থিতিতে একযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো রীতি ও প্রথা মেনে খুব নিষ্ঠার সঙ্গে মহাষ্টমীর দিন কুমারী পূজা পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷

প্রতি বছর এই দিনে সকাল থেকে বেলুড় মঠে কুমারী প্রচুর ভক্ত ও দর্শনাথীর সমাগম হয়। কিন্তু মহামারির জন্য গত বছরের মতো এ বছরও ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ।

advt 19

 

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...