Saturday, April 4, 2026

গেরুয়া রাজ্যে গরবা অনুষ্ঠানে অংশ নেওয়ায় ৪ মুসলিম যুবককে মার বজরং দলের

Date:

Share post:

মুসলিম সম্প্রদায়ের(Muslim community) হয়েও কলেজের গরবা অনুষ্ঠানে যোগ দিয়েছিল চার যুবক। এই অপরাধী ওই ৪ যুবককে বেধড়ক মারধর করল বজরং দলের(Bajrang dal) কিছু সদস্য। শুধু তাই নয় রীতিমতো ভাঙচুর চালানো হলো কলেজে। তবে এতকিছুর পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং আহত ৪ ছাত্রকেই আটক করেছে পুলিশ। ঘৃণ্য ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি(BJP) শাসিত মধ্যপ্রদেশে(Madhya Pradesh)।

যদিও পুলিশের দাবি, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই চার পড়ুয়ার নিরাপত্তার জন্যই তাদের আটক করা হয়েছে। যদিও জখম ওই চার ছাত্র শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। তবে ছাত্রদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে ও মোটা অঙ্কের জরিমানা করেছে পুলিশ। করোনা বিধি ভঙ্গ করার অভিযোগে কলেজ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। বজরং দলের এই ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। নেটিজেনরা ওই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...