Sunday, April 5, 2026

কাশ্মীর সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না, বার্তা পাক বিদেশমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ার গরীব ও পিছিয়ে পড়া দেশগুলির মধ্যে পাকিস্তান অন্যতম। দেশের কয়েক কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে তারা নাজেহাল। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ কোনটাই যথাযথ নয়। দেশের নাগরিকদের কিভাবে উন্নয়ন করা যায়, জরুরি পরিষেবাগুলি দেওয়া যায় সেগুলি না ভেবে পাকিস্তান সরকার চিন্তিত শুধু কাশ্মীর নিয়ে। পাক বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বললেন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না।

মঙ্গলবার রাতে কাজাকিস্তানে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে পাক বিদেশ মন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের সমস্যা রয়েছে একেবারে শিকড়ে। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি অধরাই থেকে যাবে। কাশ্মীরের মানুষ ও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের মতামতকে যতদিন না মর্যাদা দিয়ে জম্মু কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কুরুশির এই মন্তব্যের পর ভারত পাল্টা জানিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই জম্মু-কাশ্মীরে নিয়ে অন্য কারও মাথা ঘামানো উচিত নয়। বরং যারা মাথা ঘামাচ্ছে তাদের উচিত নিজেদের সম্পর্কের ভাবনা চিন্তা করা।

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...