Friday, June 26, 2026

শ্রীভূমির বুর্জ খালিফায় শোভন-বৈশাখী

Date:

Share post:

এবার কলকাতার পুজোর জনপ্রিয়তার শীর্ষে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দুবাইয়ের বুর্জ খালিফার আদলে এই মণ্ডপ দেখতে উপচে পড়ছে ভিড়। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। যে ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষ। মন্ত্রী সুজিত বসুর পৌরহিত্যে শ্রীভূমির এই বিখ্যাত পুজোর এবারের মণ্ডপ ও প্রতিমা রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত। মণ্ডপ শিল্পীরা খোদ দুবাইতে গিয়ে দেখে এসেছেন বুর্জ খালিফা।

তাই এমন পুজো দেখার লোভ সামলাতে পারলেন না শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রংমিলান্তি পোশাকেই শ্রীভূমির পুজো মণ্ডপে খুঁজে পাওয়া গেল এই বহুচর্চিত এই জুটিকে। বুর্জ খালিফার আদলে দেখে দেখে তাঁরা যে মুগ্ধ, সে কথা জানাতে ভুললেন না শোভন ও বৈশাখী।

আরও পড়ুন: এবার বেলুড়ে পূজিত ৫ বছরের “কুমারী” শরণ্যা

শ্রীভূমির পুজো নিয়ে বৈশাখী বলেন, “অনেক পুজো নিয়ে গিমিক থাকে, মিডিয়া একটা ক্রেজও তৈরি করে দেয়। তবে যে ভিড় দেখছি, তাতে এই মণ্ডপে এসে মানুষেরও এক্সপেক্টেশন কানায় কানায় পূর্ণ হচ্ছে। যেমন সুন্দর মণ্ডপ, তেমন প্রতিমা। মন ভরে গিয়েছে আমার।”

শোভন চট্টোপাধ্যায় বলেন, “দুবাইয়ের সবচেয়ে উঁচু বাড়ি সারা পৃথিবীর কাছে আকর্ষণ। এবার তাকে কলকাতায় এনে ফেলেছেন সুজিত বসু।”

advt 19

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...