Saturday, April 4, 2026

“পিছনের দরজা দিয়ে নাক গলাচ্ছে”, BSF-এর ব্যপ্তি বাড়ানোয় কেন্দ্রকে নিশানা কুণালের

Date:

Share post:

এবার বাংলা-সহ তিন রাজ্যে সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফের কাজের ব্যপ্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বর্ডার থেকে ১৫ কিলোমিটার ভিতরে এসে তল্লাশি চালাতে পারত বিএসএফ। সেই পরিধি বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এই সীমারেখার মধ্যে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ থেকে গ্রেফতারি পর্যন্ত করতে পারবে বিএসএফ।

কেন্দ্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বাংলার শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি টুইটে কুণাল লেখেন, “রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে কেন্দ্রের নাক গলানো।”

বিষয়টি নিয়ে যথা সময়ে দলীয় ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে তৃণমূল, এমনটা জানিয়ে বৃহস্পতিবার টুইটে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে ১৫ কিমির বদলে বাড়িয়ে ৫০ কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথভাবে বক্তব্য জানানো হবে।”

আরও পড়ুন:৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৫৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...