Saturday, June 27, 2026

ফের বাড়ছে করোনা আতঙ্ক, সংক্রমণের শঙ্কায় বাতিল স্পেশাল ট্রেন 

Date:

Share post:

ফের একটু একটু করে গ্রাস করতে চলেছে করোনা আতঙ্ক (Corona virus) । পুজোর কয়েকটা দিনেই করোনা গ্রাফ (Corona Graph) ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের। বাড়ছে পজিটিভিটি রেট (increasing Positivity Rate) । বাংলায় এক দিনে করোনা আক্রান্ত ৭৭১ জন। রাজ্যে এক দিনে করোনায় মৃত ১১ জন। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩। মৃত্যু হয়েছে তিন জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১২৮। মৃত্যু হয়েছে চার জনের।

জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে একটি করোনা গ্রাফ প্রকাশ করা হয়েছে। কীভাবে গত কয়েকদিনে করোনায় পজিটিভিটি রেট বাড়ছে, তা রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিনেই স্পষ্ট। চতুর্থীর দিন রাজ্যে একদিনে করোনার এই পজিটিভিটি রেট ছিল ২.১৩%। পঞ্চমীতে তা বেড়ে হয় ২.১৫%। ষষ্ঠীর দিন পজিটিভিটি রেট আরও বেড়ে পৌঁছয় ২.৩২ শতাংশে। সপ্তমীতে তা আরও বেশ কিছুটাই বাড়ে। অষ্টমীতে তা মাত্রাছাড়া হয়েছে। কলকাতার পরই সবচেয়ে বেশি আক্রান্ত দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া। তুলনায় কিছুটা ভালো অবস্থায় বাঁকুড়া.

 

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় অতিরিক্ত ভিড় এড়াতে আজ বৃহস্পতিবার থেকে বাতিল হল শিয়ালদহ শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন(Special Train Cancel)। বুধবারই রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদহ শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...