Saturday, April 4, 2026

ক্ষমতার নেশায় মত্ত বিজেপি, তোপ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

Date:

Share post:

মাদকের নেশার মতো ক্ষমতার নেশায় মত্ত বিজেপি (BJP)। তোপ দাগলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। দশেরা উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি ও সংঘ (RSS) পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, “মাদকের নেশার মতো বিজেপিকে ক্ষমতার নেশা পেয়ে বসেছে। কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ্য হল, যেনতেনভাবে ক্ষমতা দখল করা। নিজেদের স্বার্থসিদ্ধি করতে মোদি সরকার (Modi Government) সিবিআই, আয়কর, ইডি, এনসিবির মতো বিভিন্ন সংস্থাকে কাজে লাগাচ্ছে। মোদি সরকারের লক্ষ্য হল বিরোধীদের কণ্ঠরোধ করা। তবে শিবসেনা নেতৃত্বাধীন মহারাষ্ট্র (Maharashtra) সরকার কেন্দ্রের যে কোনও ধরনের অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবে।”

আরও পড়ুন-একটানা প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে, ৫ জেলায় জারি লাল সতর্কতা

ওই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে এনসিবি অহেতুক বলিউড তারকাদের হেনস্থা করছে। আসলে কেন্দ্রীয় সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যা দেখে মনে হয়, মহারাষ্ট্র মাদক সেবন কেন্দ্রে পরিণত হয়েছে। অথচ গুজরাতের মুন্দ্রা বন্দরে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হলেও সে বিষয়ে কিন্তু মোদি সরকার একটি কথা ও বলছে না। বিজেপির হিন্দুত্বের রাজনীতিকে এদিন কড়া ভাষায় আক্রমণ করে উদ্ধব বলেন, বাইরের কারও জন্য নয়, বরং নির্দিষ্ট একটি দলের জন্যই আজ হিন্দুত্ব বিপন্ন।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...