Tuesday, June 23, 2026

ফের বন্দুকবাজের হামলা টেক্সাসে, মৃত ১, আহত ২

Date:

Share post:

বন্দুকবাজরা ফের হামলা চালালো টেক্সাসে(Texas)। মৃত্যু হয়েছে ১ জন পুলিশকর্মীর আরও ২ জন আহত।

স্থানীয় সময়ানুসারে শনিবার রাত ২ টো ১৫ নাগাদ (ভারতীয় সময় সকাল ৭ টা নাগাদ) একটি বারের একটি ঘটনার তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। ঠিক সেই সময় উত্তর ফ্রিওয়ের ৪৪০০ ব্লকে ৪৫ নর্থ বার এবং লাউঞ্জে ঘটে এই ঘটনা। হাউস্টন পুলিশের প্রধান জেমস জোন্স সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-একটানা প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে, ৫ জেলায় জারি লাল সতর্কতা

৩ পুলিশকর্মী গুলিবিদ্ধ হওয়ার পর তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে চিকিতসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত এবং মৃতের নাম এখনও ঘোষণা করা হয়নি। আহতদের মধ্যে একজন পুলিশকর্মীর পিঠে গুলি লেগেছে, অন্যজনের পায়ে।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...