Wednesday, June 3, 2026

নিলামে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’

Date:

Share post:

নিলামে তোলা হচ্ছে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ নেলসন ম্যান্ডেলার বিখ্যাত বিখ্যাত মাদিবা শার্ট। তাঁর ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে উঠছে। তার পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নেলসনের সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে প্রদান করা হবে। তাঁর ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র তোলা হবে ওই নিলামে। তার মধ্যেই রয়েছে মাদিবা শার্টটি। তাঁর অত্যন্ত প্রিয় এই পোশাকটি বিশেষ অনুষ্ঠানে পরতেন।

১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে এটি পরেই দেখা করেছিলেন ম্যান্ডেলা। নিলামের তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার যেমন— চশমা, ব্রিফকেস এবং প্যান্টও। চার পৃষ্ঠার একটি চিঠিও রয়েছে। এটি রোবেন দ্বীপে বন্দি অবস্থায় ১৯৭৬ সালে কারাগারের কমান্ডিং অফিসারকে লিখেছিলেন ম্যান্ডেলা। ১১ ডিসেম্বর নিউইয়র্কের নিমালকারী প্রতিষ্ঠান ‘গার্নসি’ এই নিলাম করবে।

আরও পড়ুন- ক্ষমতার নেশায় মত্ত বিজেপি, তোপ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

advt 19

 

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...