Tuesday, March 24, 2026

স্থায়ী সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি 

Date:

Share post:

সম্ভবত আজ শনিবারই বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee)। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় কী হবে, তা এখনও স্পষ্ট করে জানানো না হলেও, দলের সাংগঠনিক নির্বাচন অর্থাৎ পরবর্তী স্থায়ী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সাংগঠনিক নির্বাচন করার দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিলেন দলীয় প্রবীণ শীর্ষ নেতাদের একাংশ। দলের স্থায়ী সভাপতি (President) নির্বাচনের দাবিও উঠেছে। তাই আর দেরি না করে, এবার সম্ভবত সেই নির্বাচনের পথেই হাঁটতে চলেছে কংগ্রেস (Congress)।

২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি পরই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। তার পর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই দায়িত্বই সামলাবেন সোনিয়া। ২০২২-এ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। কংগ্রেস নেতাদের একাংশ চায়, তার আগেই দলের স্থায়ী সভাপতি নির্বাচনে মন দিক কংগ্রেস।

advt 19

 

 

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...