Saturday, April 4, 2026

দু’বছরের চুক্তিতে বিরাট-রোহিতদের কোচ হতে চলেছেন দ্রাবিড় : সূত্র

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ড ( Bcci) এখনও পযর্ন্ত সরকারিভাবে কিছু না বললেও আগামী দু’বছরের জন‍্য ভারতীয় ক্রিকেট দলের হ‍্যেড কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়( Rahul Dravid)। ২০২৩ পযর্ন্ত বিরাট, রোহিতদের দায়িত্ব নিতে চলেছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly) এবং সচিব জয় শাহ( Jay Shah) বৈঠক করেছেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। সেই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়। এছাড়াও সূত্রের খবর বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে। যদিও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

জানা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন।

রবি শাস্ত্রীর কোচের পদ ছাড়ার কথা আসতে জল্পনা শুরু হয় বিরাটদের পরবর্তী কোচ কে হবেন? এবার সেই দায়িত্বই নিতে চলেছেন ‘দ‍্য ওয়‍্যাল’।  তবে সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন:দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল, ২-০ গোলে হারাল সালগাওকার এফসিকে

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...