Tuesday, March 24, 2026

বিপুল ভোটে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জার হার পাকিস্তানের 

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘের (United Nation) অতি গুরুত্বপূর্ণ শাখা ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের নির্বাচনে বিপুল ভোটে পুনর্নির্বাচিত ভারত। গত তিন বছর ধরে এই পরিষদের সদস্য দেশ। তবে, ২০২১-এর শেষেই মেয়াদ ফুরানোর কথা ছিল। পুনর্নির্বাচিত হওয়ায় ভারত (India) তিন বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের ইকোসকের (EASC) সদস্য থাকছে। এই নির্বাচনে শোচনীয় পরাজয়ের হয়েছে পাকিস্তানের (Pakistan)।

রাষ্ট্রসঙ্ঘের নিয়ম অনুযায়ী, ইকোসক-এর সদস্য পদ পেতে হলে কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হয়। ভারত তার চেয়ে অনেক বেশি- ১৮৩টি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

এশিয়া-প্যাসিফিকের প্রতিনিধি হিসেবে ইকোসক-এর সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এশিয়া-প্যাসিফিক বিভাগে ভারতের চেয়ে বেশি ভোট পেয়েছে শুধু জাপান (Japan)। তবে বর্তমান সদস্য হিসেবে পাকিস্তান আর জিততে পারেনি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন জমা দিলেও তারা মাত্র ১টি ভোট পেয়েছে।

ভারতের এই বিপুল জয়ের খবর জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইটও করেছেন। ভারতকে সমর্থন করার জন্য অন্যান্য সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন আকবরউদ্দিন।

advt 19

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...