Wednesday, April 8, 2026

ভ্যাকসিনের সার্টিফিকেট হাতে সিঁদুর খেলায় মাতল মুদিয়ালি ক্লাব

Date:

Share post:

দেখতে দেখেতে পুজো শেষ। দশমীর মন্ডপে মন্ডপে মায়ের বরণ শেষে দশমীর (Vijaya Dashami) সিঁদুর খেলা। মুদিয়ালি ক্লাবেও (Mudiali club) দেখা গেল একই ছবি। আসলে
দশমী মানেই সিঁদুর খেলা। তবে, করোনাকালীন পরিস্থিতিতে এইবার হাইকোর্ট ভ্যাকসিন সার্টিফিকেট  থাকলে তবেই সিঁদুর খেলার অনুমতি দিয়েছে। এই নির্দেশ যথাযথ পালন করল মুদিয়ালি ক্লাব।
দক্ষিণ তথা সারা কলকাতার নামী পুজোগুলির মধ্যে অন্যতম হল এই মুদিয়ালি ক্লাবের পুজো। শুক্রবার বিজয়া দশমীর দিন এই মণ্ডপে স্থানীয় মহিলারা মেতে ওঠেন সিঁদুরখেলায়। তবে, সিঁদুর খেলা শুরু হতেই নিউ নরমালের ছবি ধরা পড়ল। দেখা গেল ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে তবেই সিঁদুর খেলতে এসেছেন তাঁরা।

আরও পড়ুন- আইপিএল ফাইনাল ২০২১: নাইটদের উড়িয়ে সহজ জয় পেল চেন্নাই
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় করোনা পরিস্থিতি বিবেচনা করে রায় দিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই দেওয়া যাবে পুষ্পাঞ্জলি। খেলা যাবে সিঁদুর। আর প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে পুজো কমিটির সদস্যদের।গত বছর করোনা বিধিনিষেধের কারণে বন্ধ ছিল সিঁদুর খেলা। এবারে অনুমতি মিলতেই সিঁদুর খেলার আগ্রহ ছিল চোখে পড়ার মত। আরও একটা বছরের অপেক্ষা। সেই কারণেই একহাতে ভ্যাকসিন সার্টিফিকেট আর অন্যহাতে বরণের থালা। এভাবেই চলল নিউ নরমালের বিজয়া।

advt 19

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...