Friday, June 26, 2026

আগামী বছরই সভাপতির দায়িত্বে রাহুল! CWC-র বৈঠকে সোনিয়া-পুত্রের মন্তব্যে ইঙ্গিত

Date:

Share post:

দলের অনেকেই তাঁকে চাইছেন নেতৃত্বে। সেই কারণে মত বদল রাহুল গান্ধীর (Rahul Gandhi)! সভাপতির দায়িত্ব পালন করতে আপত্তি নেই- শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেসের (Congress) সভাপতি পদে নির্বাচন হবে। নির্বাচন উপলক্ষ্য মাত্র। সেখানেই ফের রাহুলকেই সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে সভাপতি পদে অস্থায়ী ভাবে দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। যদিও এদিন তিনি ঘোষণা করেন তিনি পূর্ণ সময়ের সভানেত্রী। তবে, ২০২৪-এর লোকসভা ভোটকে লক্ষ্যে রেখে রাহুলকেই পদে ফেরাতে সভাপতি নির্বাচন হবে বলে কংগ্রেস সূত্রে খবর।

গত লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। গত আড়াই বছর ধরে কংগ্রেসের শীর্ষ নেতাদের শত অনুরোধেও সভাপতির দায়িত্বভার নিতে রাজি হননি সোনিয়া-পুত্র। শনিবার বৈঠকে বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বৈঠকে ফের দলের নেতৃত্ব দেওয়ার জন্য রাহুলকে অনুরোধ জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Geholot)। বৈঠকে রাহুল বলেন, দলের নেতারা যখন চাইছেন, তখন সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করতে তিনি রাজি।

একের পর এক বিধানসভা নির্বাচনে যেভাবে কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে, তাতে দলের অন্দরে ভাঙন ক্রমশই চওড়া হচ্ছে। কঠিন সময় দলকে পুনরুজ্জীবিত করতে রাহুলের মতো তরুণ মুখেরই নেতৃত্বে আসা প্রয়োজন বলে মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতারা। কংগ্রেস সংসদের এদিনের মন্তব্য তাদের মনে আশা জুগিয়েছে।

আরও পড়ুন- অযোধ্যায় তীর্থে গেলেই মিলবে নগদ ৫ হাজার! বড় ঘোষণা গুজরাত সরকারের

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...