Tuesday, April 14, 2026

মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

Date:

Share post:

কথামত সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, আগামী ১৯ অক্টোবর, মঙ্গলবারই দিল্লি গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। লোকসভা সচিবালয় সূত্রে খবর,মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এর আগেও একাধিকবার স্পিকারকে চিঠি লিখে সময় চেয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু স্পিকারের উত্তর আসেনি। জানা গিয়েছে,  ১৯ অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে সময় দিয়েছেন স্পিকার।

আরও পড়ুন:জ্বালানির দামে ছ্যাঁকা! রুটিন মেনেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

মঙ্গলবার দিল্লি উড়ে যাবেন বাবুল সুপ্রিয়। সেখানে গিয়ে নিয়ম মেনেই সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। প্রসঙ্গত, গেরুয়া শিবির ছাড়ার পর তৃণমূলে যোগ দিতেই আসানসোলের সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয়কে ইস্তফা দেওয়া নিয়ে বহু বিতর্ক শুরু হয়। বাবুল সুপ্রিয় সাফ জানিয়েছিলেন তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা ঠিক হবে না। কথা মত এবার সেই কাজই করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, লোকসভা ভোট হতে এখনও প্রায় ৩ বছর বাকি। তার আগে সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে আসানসোলের উপনির্বাচনে তাঁর জায়গায় কাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করবে গেরুয়া শিবির, এখন সেটাই দেখার।
advt 19

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...