Friday, June 26, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ , কাল, পরশু মহানগরে প্রবল বর্ষণের পূর্বাভাস

Date:

Share post:

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আর তার জেরে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্যোও।

শনিবার সন্ধে থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে।। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই সময় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। সেদিন হয়তো কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টির হাত থেকে রেহাই পেতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...