Thursday, June 25, 2026

তবে কী মা হতে চলেছেন দীপিকা? কী বললেন রণবীর?

Date:

Share post:

রণবীর-দীপিকার (Ranveer singh -Deepika Padukone) সংসারের নতুন ছোট্ট অতিথি ঠিক কবে আসতে চলেছে সে ব্যাপারে খোলসা করে না বললেও তিনি যে বাবা হতে চান এবং খুব শীঘ্রই সে ইচ্ছে পুরণ হতে চলেছে তা গোপন করেননি রণবীর। ‘দ্য বিগ পিকচার’-এর প্রোমো ভিডিয়োতে এমনটাই বলতে শোনা গেল তাঁকে। শনিবারই এই অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং । আর এই সঞ্চালনার হাত ধরে ছোটপর্দায় অভিষেক খোলো হল রণবীরের।ওই পর্বের প্রতিযোগী উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা জনৈক অভয় সিংহর সঙ্গে কথাবার্তার ফাঁকেই ফাঁস হয়ে যায় গোপন কথা। রণবীর বলে ফেলেন, ‘‘আপনারা তো জানেনই যে আমার বিয়ে হয়ে গিয়েছে। আর ২-৩ বছরের মধ্যেই বাচ্চাও হয়ে যাবে।’’ এর পরেই অভয়ের উদ্দেশ্যে বলেন, ‘‘ভাই, আপনার বৌদি (দীপিকা) ছোটবেলায় এত মিষ্টি ছিল না… আমি তো রোজ ওর ছোটবেলার ছবি দেখে ওকে বলি, ঠিক এমনই কাউকে এনে দাও আমায়।’’ বাচ্চার সম্ভাব্য নামের তালিকাও বানিয়ে ফেলেছেন। অকপটে স্বীকার করলেন সে কথাও।

https://www.instagram.com/tv/CVFz3Y0jSgs/?utm_medium=copy_link

 

advt 19

 

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...