Thursday, June 25, 2026

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত শিশুসহ ৩

Date:

Share post:

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি। গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত শিশুসহ ৩ জন।তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ভোপালে। পলাতক গাড়ির চালককের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:বৃষ্টিতে বিপর্যস্ত কেরল , মৃত ১৮ , নিখোঁজ বহু , উদ্ধারে সেনা

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের বাজারিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, দুর্গা ঠাকুর বিসর্জনের সময় একটি শোভাযাত্রা বেরিয়েছিল রাস্তায়। শোভাযাত্রা ভোপাল রেল স্টেশনের কাছে স্টেশন বাজার এলাকায় পৌঁছতেই দ্রুত গতিতে একটি গাড়ি এসে ভিড়ে ধাক্কা মারে। স্থানীয় সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যায় গাড়ির তলায় অনেকেই চাপা পড়েছেন। প্রত্যক্ষদর্শীটি জানিয়েছেন, ধূসর রঙের একটি গাড়ি আচমকাই পিছন দিকে আসতে শুরু করে। গাড়িটির পিছনোর গতি এতটাই বেশি ছিল যে, কিছু বুঝে ওঠার আগেই অনেকে গাড়ির চাকায় পিষে যান। ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়িতে চালক ছাড়াও আরও কয়েকজন ছিলেন।

পুলিশ সূত্রে খবর, হুড়োহুড়িতে বছর ১৬-এর রোশন মহাওয়ার পড়ে গিয়েছিলেন গাড়ির তলায়। সেই অবস্থায় প্রবল গতিতে তাঁকে টানতে টানতে বেশ কয়েক মিটার যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় রোশনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ২৬ বছরের চেতন সাহু এবং ২৫ বছরের সুরেন্দ্র সেন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহতরা সকলেই ভোপালের চাঁদবাগের বাসিন্দা।
advt 19

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...