Friday, April 3, 2026

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন বিল গেটসের কন্যা জেনিফার

Date:

Share post:

দীর্ঘদিনের প্রেমিক নায়েল নাসেরর(Nayel Naser) সঙ্গে অবশেষে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের(Bill Gets) কন্যা জেনিফার গেটস(Jenifar Gets)। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার রাতে মুসলিম রীতি মেনে জেনিফার-নায়েল তাদের বিয়ে সারেন। বিয়ের পর শনিবার বিকেলে বিয়ে উপলক্ষে রাজকীয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রায় শ তিনেক অতিথি উপস্থিত ছিলেন। ছিলেন জেনিফারের পিতা বিল ও মা মেলিন্ডা।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে পরিচয় হয় নায়েল নাসেরের। ৩০ বছর বয়সী মিসরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। দুজনেরই ছিল ঘোড়দৌড়ের প্রতি ভীষণ আগ্রহ। আর এই আগ্রহের কারণেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। একসঙ্গে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশও নেন তারা। ২০১৩ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন নাসের। ২০১৮ সালে জেনিফারকে হিউম্যান বায়োলজিতে সাহায্য করার জন্য ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি।যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...