Saturday, June 27, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। তার শুরু করে দিল বিরাট কোহলির দল। ২৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আগামী ১৮ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

২) ভারতীয় দলের কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই। শুধু প্রধান কোচ নয়, বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয় সব বিভাগের জন্যই কোচ চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও চাইছে বিসিসিআই।

৩) ২০২২ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। রবিবার এমনটাই জানালেন চেন্নাইয়ের এক কর্তা। ধোনিকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করবে সিএসকে, জানিয়ে দিলেন তিনি।

৪) টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন আ অশ্বিন। অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে, ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, সাদা বলের ক্রিকেটে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়েছে অশ্বিনকে।

৫) টি-২০ বিশ্বকাপে ভারতের নামার আগে, বিরাটদের নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট   সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন,বিশ্বকাপ জেতার প্রতিভা ভারতীয় দলের আছে। শুধু একটু ম্যাচুরিটি দেখাতে হবে ছেলেদের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...