Saturday, June 27, 2026

আজ আরও বাড়বে বৃষ্টির দাপট, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। সোম- মঙ্গল অর্থাৎ আজ-কাল বৃষ্টি তো হবেই । লক্ষ্মী পুজোর দিনেও ভাসতে পারে কলকাতা । বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবারের তুলনায় সোমবার বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা সহ মহানগরের বৃহত্তর এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে । তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও শনিবার রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবার সকালে কিছুক্ষণের জন্য রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই মেঘলা হয়ে আসে। দুপুর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দু’দিনই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। কলকাতা ছাড়া উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার লক্ষ্মীপুজোর দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।

advt 19

 

 

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...