Monday, April 6, 2026

গড়িয়াহাটে বন্ধ তিনতলা বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

Date:

Share post:

গড়িয়াহাটে বন্ধ তিনতলা বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। পুলিশ জানিয়েছে, দেহ দু’টি সুবীর চাকি (৬১) ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের (৬৫)। গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের যে বাড়ি থেকে দেহ দু’টি উদ্ধার হয়েছে, সেটি মৃত সুবীর বাবুর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাধারণত বাড়িটিতে কেউ থাকত না । সুবীরবাবু সেদিনই বাড়িতে এসেছিলেন । কিন্তু কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

পুলিশ সূত্রে খবর, সুবীরবাবু নিউটাউনে থাকতেন। বহুদিন ধরেই গড়িয়াহাটের এই বাড়িটি বিক্রি করার চেষ্টা করছিলেন তিনি। রবিবার বিকেলে তিনি গড়িয়াহাটের বাড়িতে যান। অনেক রাত পর্যন্ত তাঁর ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় গড়িয়াহাট থানাতেও। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে, দোতলায় সুবীরের দেহ পড়ে রয়েছে। চার দিক রক্তে ভেসে যাচ্ছে। রবীনের দেহ পড়েছিল তিন তলায়। দু’জনেরই গলা, কব্জি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। বাড়িটিতে কোনো মূল্যবান দ্রব্য ছিল কিনা, সেটি খোওয়া গেছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ । সম্ভবত বহুমূল্য কোনও জিনিসের খোঁজে এসে এই হত্যাকাণ্ড হতে পারে বলেও মনে করা হচ্ছে।

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...