Friday, April 3, 2026

শিখর ধাওয়ানের ব‍্যাটিং স্টাইল নকল করলেন বিরাট কোহলি, পোস্ট হতেই ভাইরাল ভিডিও

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ( T-20 world cup)। ২৪ তারিখ পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারতীয় দল( Team India)। তার আগে খোশমেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে( virat kohli)। সতীর্থ শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ব্যাটিং স্টান্স নকল করলেন ভারত অধিনায়ক। ৩১ সেকেন্ডের সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। পোস্ট হতেই ভাইরাল ভিডিও।

বিরাট এদিন ভিডিওটি শিখরকে ট‍্যাগ করে লিখেছেন,”ব্যাট করার সময় ওর অনেকটা জায়গা লাগে। ওর সঙ্গে দীর্ঘ পরিচয়ের জন্য অনেকবার বিপরীত প্রান্ত থেকে ওকে ব্যাট করতে দেখেছি। যেটা দেখতে খুবই মজার। তোমার কেমন লাগল শিক্ষি?”

ভিডিওটি দেখা যায় শিখর ধাওয়ানের ব‍্যাটিং স্টাইল হুবহু নকল করছেন বিরাট।গব্বর ক্রিজে গিয়ে বোলারের বিরুদ্ধে গার্ড নেওয়ার আগে বাঁ পা নাচিয়ে টি-শার্টের দুই দিক ঠিক করে নেন। হুবহু সেটা অনায়াসে নকল করে দেখান কোহলি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার আগে ধাওয়ানের ব্যাটিং স্টান্স যেমন থাকে সেটাই করে দেখালেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:সাফ চ‍্যাম্পিয়ন হওয়ার পরই পরবর্তী লক্ষ‍্য কথা জানালেন সুনীল ছেত্রী

advt 19

 

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...