Sunday, June 28, 2026

উৎসবের মরসুমে স্বস্তি দিয়ে দেশে অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ

Date:

Share post:

উৎসবের মরসুমে ধারাবাহিকভাবে কমেছে দেশের করোনার দৈনিক সংক্রমণ। প্রায় ৮ মাস পরে সোমবার রেকর্ড হারে কমেছে দেশের দৈনিক সংক্রমণ। সেই ধারাকে অব্যাহত রেখে গত ২৪ ঘণ্টায় ওই সংখ্যা আরও কিছুটা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮।যা ২৩১ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুর সংখ্য ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪। গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৮১ হাজার ৩১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।করোনায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের।এখনও পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪।

আরও পড়ুন:বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডে, মৃত একাধিক, স্থগিত চারধাম যাত্রা

আক্রান্তের হার বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। বিগত ২২৭ দিনের মধ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা সর্বনিম্ন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩। এখনও পর্যন্ত কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন।

তবে উদ্বেগ বাড়িছে রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার ছ’শোর গণ্ডি পেরিয়েছিল দৈনিক কোভিড সংক্রমণ সংখ্যা। সোমবার সংখ্যা আরও বেড়ে গেল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন।রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৪।
advt 19

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...