Sunday, June 28, 2026

বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডে, মৃত একাধিক, স্থগিত চারধাম যাত্রা

Date:

Share post:

ভয়ঙ্কর হচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) পরিস্থিতি। টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নেপালের(Nepal) তিনজন শ্রমিক। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড প্রশাসন চারধাম যাত্রা আপাতত স্থগিত করল।

আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে হরিদ্বার(Haridwar) ও ঋষিকেশে বহু পুণ্যার্থী উপস্থিত হয়েছেন। তাঁদের আর না এগোনোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিপর্যয় মোকাবিলায় তৈরি কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি(CM Pushkar Singh Dhami)। পুণ্যার্থীদের দু’দিনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইতিহাস: এই প্রথম মহাকাশে হল সিনেমার শুটিং

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) গত দু’দিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাটের (Ajay Bhatt) সঙ্গে কথা বলেছেন। ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে উত্তরাখণ্ডের ১৩টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার (৬০-৭০ কিলোমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে।

এমনকী জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) থেকে শুরু করে অরুণাচল প্রদেশ(ArunachalPradesh) ,পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ে  ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...