Monday, June 8, 2026

কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট১৯ ডিসেম্বর রবিবার?

Date:

Share post:

এবার পুরভোটের দামামা বাজতে চলেছে রাজ্যজুড়ে। আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ও কালীপুজো, ভাইফোঁটার পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। কলকাতা কর্পোরেশন সহ ১১২টি পুরসভায় বকেয়া নির্বাচন এবছর কিংবা নতুন বছরের শুরুতেই সম্পন্ন করতে চায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

 

কমিশন সূত্রে খবর, কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট প্রথম পর্যায়ে ও বাকি ১১০টি পুরসভার নির্বাচন পরে একাধিক পর্যায়ে হওয়ার সম্ভাবনা। সবমিলিয়ে দুই থেকে তিনটি পর্যায়ে রাজ্যের সমস্ত পুরসভায় নির্বাচন সম্পন্ন করবে চায় কমিশন।

 

উৎসবের পর করোনার বড় কোনও দাপট দেখা না গেলে

আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোটগ্রহণের চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে গণনা হবে ২২ ডিসেম্বর, বুধবার। অর্থাৎ, বড় দিনের ছুটির আগেও অন্তত কলকাতা ও হাওড়া পুরসভার ভোট সম্পন্ন করতে চাইছে কমিশন। এবং ভাইফোঁটার পর ছুটি শেষেই বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। আর বাকি পুরসভাগুলি আগামী বছর জানুয়ারিতে হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি ১১০টি পুরসভার ভোট এ বছরের মধ্যেই সম্পন্ন করে নিতে পারে কমিশন।

 

উল্লেখ্য, পুরভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়েও করোনা মহামারির জেরে ২০২০ সালের মার্চে একেবারে শেষ মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরভোট স্থগিত করে দেয়। নির্বাচন বকেয়া থাকা অন্য পুরসভাগুলির সঙ্গে কলকাতা ও হাওড়ায় পুরপ্রশাসক বসিয়ে পরিস্থিতি সামাল দেয় রাজ্য সরকার। বিরোধীরা মামলা করলেও পুরভোট স্থগিত করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট।

advt 19

 

 

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...