Tuesday, June 23, 2026

ইতিহাস: এই প্রথম মহাকাশে হল সিনেমার শুটিং

Date:

Share post:

মহাশূন্যে সিনেমার(Cinema) শুটিং? শুনেছেন কখনও? এবার সেই কাণ্ডই ঘটিয়েছে রাশিয়া(Russia)। ‘গ্র্যাভিটি’ বা ‘ইন্টারস্টেলার’, মহাকাশ নিয়ে সিনেমার গল্প বড় পর্দায় বহুবার ফুটে উঠেছে কিন্তু সেসব ছবির শুটিং হয়েছে ভিজুয়াল এফেক্টেসের মাধ্যমে। এবার একেবারে মহাকাশে (Space) চলল সিনেমার শুটিং।

আরও পড়ুন: যৌন সম্পর্কে সম্মতি মানেই নারীর অন্তঃসত্ত্বা হওয়ার অধিকারে হস্তক্ষেপ নয়

একটি ছবির জন্য রিয়েল লাইফ শুটিং হয়েছে মহাকাশেই।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (International Space Station) ১২ দিন ধরে হয় সিনেমার শুটিং। কাজ সেরে সিনেমার অভিনেত্রী ইউলিয়া পারসিড এবং পরিচালক ক্লিম শিপেনকে ফিরেছেন পৃথিবীতে। ছিলেন মহাকাশচারী ওলেগ নভিৎস্কি, যিনি প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে মহাকাশেই ছিলেন। রাশিয়ান স্পেস এজেন্সি শুটিংয়ের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে। রসকসমস নামে ওই সংস্থা টুইট করে জানিয়েছে, সোয়ুজ এমএস ১৮ নামক যে যানটি সিনেমা নির্মাতাদের মহাকাশে নিয়ে গিয়েছিল, সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, এবং কলাকুশলীরা দারুণ সুস্থ রয়েছেন।
রাশিয়ার তরফে ছবির গল্প, বাজেট এবং অন্যান্য বিষয়বস্তু গোপন রাখা হয়েছে।

সূত্রের খবর, মহাকাশচারীকে এক চিকিৎসক বাঁচাতে যাবেন মহাকাশে— এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমার গল্প। ইউনিটের এক ব্যক্তি তাঁদের অবতরণের দৃশ্য ভিডিয়ো করেন। ওই দৃশ্য সিনেমাতেও দেখানো হবে বলে জানা গিয়েছে।

advt 19

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...