Saturday, June 20, 2026

পুজোর ৫ দিনে মদ বিক্রিতে ১০০ কোটি টাকার রেকর্ড, শীর্ষে পূর্ব মেদিনীপুর

Date:

Share post:

এবার পুজোর সময় দেশি এবং বিলিতি মদের ব্যবসার পরিমাণ বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ, যা রেকর্ড। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে,সারা বছরে যেখানে রাজ্যে মদের বিক্রির অঙ্ক ৪৮ কোটি টাকা, পুজোয় সেই অঙ্ক ছুঁয়েছে ১০০ কোটি টাকা।
এরই পাশাপাশি, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসাতেও নতুন জোয়ার এসেছে। অন্য বছরের তুলনায় তাদের ব্যবসা বেড়েছে ২৫ শতাংশ। ব্যবসায়ীদের বক্তব্য, পুজোর সময় রাজ্য সরকার বাড়তি সময়ের জন্য হোটেল-রেস্তোরাঁ বার খুলে রাখার অনুমোদন দেওয়াতেই প্রাণ ফিরে পেয়েছে তাদের ব্যবসা।

আরও পড়ুন- অবশেষে সাংসদ পদে ইস্তফা বাবুলের, ফের লড়বেন ভোটে? জল্পনা তুঙ্গে
আবগারি দফতরের রিপোর্ট বলছে, গতবারের থেকে এবছর পুজোতে দ্বিগুণেরও বেশি আয় হয়েছে রাজ্য সরকারের। তবে সব রেকর্ড ভেঙে দিয়েছে নবমী। শুধু নবমীর দিনেই রাজ্যে মদ বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার।advt 19
কিন্তু এই মুনাফার নেপথ্যে কী আছে? আসলে চলতি বছরে পুজোর সবদিনই মদের দোকান খোলা ছিল। সুরা প্রেমীদের ব্ল্যাকে মদ কিনতে হয়নি। একেবারে এমআরপি ধরে মদ কিনেছেন তাঁরা। ফলে রাজ্য সরকারের মুনাফা মার যায়নি। সব মিলিয়ে পুজোয় মদ বিক্রি করেই ১০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে ঢুকেছে। এই পরিমান মদ বিক্রিকে ‘রেকর্ড বিক্রি’ বলছে এক্সাইজ ডিপার্টমেন্ট।
রাজ্যের মধ্যে সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুরে। শুধু পূর্ব মেদিনীপুরেই ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে দুর্গাপুজোর ৫ দিনে!

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...