Sunday, April 5, 2026

মেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) ভারতীয় দলে ( india team) নতুন ভুমিকায় মহেন্দ্র সিং( ms dhoni) ধোনি। বিরাট কোহলিদের (virat kohli) মেন্টরের ভূমিকায় তিনি। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনির এই প্রত্যাবর্তনকে দু’হাত তুলে স্বাগত জানাচ্ছেন কেএল রাহুল। বললেন ধোনির আসা দলের পক্ষে এটি একটি ইতিবাচক দিক।

বিশ্বকাপের ২২ গজে বল গড়ানোর আগে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ছশোর বেশি রান করার পর, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক বিরাট কোহলিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে রাহুলই ওপেন করবেন।
ডানহাতি ভারতীয় ওপেনার আবার মজে রয়েছেন ধোনিতে। কোনও রাখঢাক না করেই রাহুল বলছেন, ‘‘অবশ্যই এমএস ধোনির প্রত্যাবর্তন দলের কাছে দারুণ ইতিবাচক ঘটনা। আমরা ওঁর নেতৃত্বে খেলেছি। এবার মেন্টর হিসেবে পাচ্ছি। তবে অধিনায়ক থাকাকালীনও ধোনি আমাদের মেন্টর ছিলেন।’’

রাহুল আরও বলেন, ‘‘যখন অধিনায়ক ছিলেন, তখন ড্রেসিংরুমে ওঁর উপস্থিতি, ওঁর ঠান্ডা মেজাজ আমাদের দারুণ পছন্দের ছিল। কোনও সমস্যায় পড়লেই ওঁর কাছ থেকে সাহায্য পেতাম। ফের ড্রেসিংরুমে মাহি ভাইয়ের উপস্থিতি দারুণ উপভোগ করছি।’’ ভারতীয় ওপেনারের বাড়তি সংযোজন, ‘‘ওঁর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। ওঁর ক্রিকেটীয় মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানোই আমাদের লক্ষ্য।’’

এদিকে, টিম ইন্ডিয়ার অন্দরমহলে সময়টা ভালই কাটাচ্ছেন ধোনি নিজেও। সোমবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ধোনির। বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকার আড্ডা দেওয়ার ছবি মঙ্গলবার নিজেদের ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। নীচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘‘দুই কিংবদন্তির এক স্মরণীয় মুহূর্ত।’’

আরও পড়ুন:তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ নিয়ে কী বলছেন লাল-হলুদ বিদেশি টমিস্লাভ মর্চেলা?

advt 19

 

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...